ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

১৪টি স্বর্নের বারসহ পাচারকারীকে আটক করলো লালমনিরহাট বিজিবি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ১২:২৩

স্বর্ণের ১৪টি বারসহ রবিউল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার(১২ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

এর আগে একই দিন সকালে ১৫ বিজিবি  ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী রবিউল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, স্বর্ণের চালান পার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) সকালে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রামের কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সন্দেহজনক ভাবে ধান ক্ষেত থেকে মোটরসাইকেলসহ রবিউল ইসলামকে আটক করে।

পরে তার মোটর সাইকেল তল্লাশী চালিয়ে তেল বক্সের ভিতর থেকে একটি প্যাকেটে থাকা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৩৩গ্রাম এবং আনুমানিক মুল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার