তিস্তার চরে মদপানের পর বন্ধুকে হত্যা, ঘাতক আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিস্তা নদীর চরে মদ পানের পর রফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলীকে (২৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ মে) দিনগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আটক আইয়ুব দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে অটোরিকশা নিয়ে লালমনিরহাটরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্তে গিয়ে ভারতীয় মদপান করেন দুজন। একপর্যায়ে রফিকুলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আইয়ুব আলী। মরদেহ চরে বালুতে পুঁতে রাখেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধারের পাশাপাশি আইয়ুবকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল আইয়ুবের। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied