সরাইলে স্বামীর হাতে খুন হয়েছে
সরাইলে স্বামীর হাতে খুন হয়েছে। একটি ইটভাটায় নিজ সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।আজ শনিবার (১৩ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এই ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি আসলাম হোসাইন।নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘুড়িয়া এলাকার চাঁন মোস্তাফার স্ত্রী। এই ঘটনায় ইটভাটার শ্রমিকরা স্বামী চাঁন মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ওসি আসলাম হোসাইন জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র কন্যা তাজিনকে (১০) নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ঘুম থেকে জেগে যায় একমাত্র কন্যা সন্তান তাজিন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এই অবস্থায় কন্যা তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশে ঘর গুলোর অন্যান্য শ্রমিকদের জেগে তুলে ঘটনাটি জানালে, তারা গিয়ে দেখেন নয়ন তারা রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।ওসি আরও জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান