ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৭০০ কোটি ছাড়ালো পদ্মা সেতুর টোল আদায়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৩:৩৫

পদ্মা সেতুতে এবার ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে। যান চলাচল শুরু থেকে ১২ মে পর্যন্ত সর্বমোট ১০ মাস ১৭ দিন দিনে সেতুতে এ টোল আদায় হলো। এ পর্যন্ত সেতু পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যান চলাচল। এতে ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। অন্য যানবাহনের পাশাপাশি এবারের ঈদুল ফিতরে গেলো ২০ এপ্রিল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, এখন পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি ও জাজিরা প্রান্ত থেকে ২৪ লাখ ৪৪ হাজার ৯৭০টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০টাকা ও জাজিরা প্রান্তে আদায় হয়েছে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। শিগগির সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে টোল আদায়। যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এছাড়া এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে অর্ধলক্ষাদিকেরও বেশি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার