রাণীশংকৈলে বৃষ্টির জন্য নামাজ আদায় করলো মুসল্লিরা
বৈশাখের শেষ প্রান্তে পেরিয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। চারি দিকে হাহাকার মাঠের তাপদাহে ফসল ঝলসে যাচ্ছে,আম,লিচু শুকিয়ে ঝরে পড়চ্ছে,নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রচন্ড খরতাপে পুড়ছে জনজীবন। তাই বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসা মাঠে মুসল্লিরা মহান রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য সাহায্য চেয়ে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখার) আদায় করেছেন।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টায় নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য ৬শ'তাধিক মুসল্লিদের নিয়ে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন- উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী।
ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী বলেন,দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন।আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
উল্লেখ্য, তীব্র খরা আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied