ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগরপুরে তৃনমূল আ.লীগ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময় সভা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৩:৩৮

 টাঙ্গাইল নাগরপুরের মামুদনগর ইউনিয়নে তৃনমুল আ. লীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। ১২ই মে (শুক্রবার) বিকালে মামুদনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল এর সভাপতিত্বে ও মামুদনগর ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি. এম. এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুভন। এসময় আরো উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়নের ও ওয়ার্ড হতে আগত আ.লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী