ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের সব হোটেল-মোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র ঘোষণা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৪:৪৭

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় এবার কক্সবাজারের সব হোটেল-মোটেল-রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসন।

শনিবার (১৩ মে) বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র মুজিবুর রহমান বলেন, সব হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পৌরসভা সমন্বয় করে কাজ করছে। আশ্রয়কেন্দ্র থেকে যাদের ঘরবাড়ি দূরে তাদেরকে আনতে ফ্রি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। উপকূলের সব মানুষ আশ্রয়কেন্দ্রমুখী হয়েছে। আমরা আশা করছি আজ সন্ধ্যার মধ্যে সব মানুষ আশ্রয়কেন্দ্র চলে আসবে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী বলেন, হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে করতে আমাদের কাছে একটি নির্দেশনা এসেছে। আমরা সব হোটেলেগুলোকে বলে দিয়েছি। তবে আপাতত ৭৮টি প্রস্তুত রাখা হয়েছে। মানুষের সংখ্যা যদি বেশি হয় আমরা সব হোটেল ব্যবহার করবো।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, সকাল থেকে আমরা জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। সকাল থেকে এই পর্যন্ত ৪৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে। এছাড়া কক্সবাজার শহরের হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ঘোষণা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার