ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ইয়াবাসহ নারী গ্রাম পুলিশ গ্রেপ্তার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৫:৫০

ইয়াবা ট্যাবলেটসহ এক নারী গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানিয়া আক্তার (২৫) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।এ সময় তানিয়ার স্বামী বিল্লাল মিয়া পালিয়ে গেছে।শুক্রবার (১২ মে) রাতে পুলিশ উপজেলা সদরের নিজসরাইল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তানিয়া আক্তারকে গ্রেফতার করে। তানিয়া আক্তার সরাইল সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) এবং নিজসরাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।স্থানীয়রা জানান, তানিয়া আক্তার গ্রাম পুলিশ হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার স্বামী বিল্লাল মিয়াও মাদকের গডফাদার হিসেবে এলাকায় চিহ্নিত। স্বামী-স্ত্রীর মাদক ব্যবসার পেছনে রয়েছে স্থানীয় একাধিক প্রভাবশালীর শেল্টার।এদিকে মাদক ব্যবসায়ী তানিয়া আক্তার গ্রেফতারের পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তার স্বামী বিল্লাল মিয়াসহ তাদের মাদক ব্যবসার যোগানদাতা সকলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি তানিয়া আক্তার ও পলাতক আসামি বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রাম পুলিশ তানিয়া আক্তারকে ইতোপূর্বে তার সংশ্লিষ্ট অভিভাবক ও কর্তৃপক্ষের মাধ্যমে মাদক ব্যবসা না করার জন্য বার বার সতর্ক করা হয়েছে। তানিয়া এই ব্যবসা করবে না বলেও প্রতিশ্রুতি দেন। তারপরও মাদক ব্যবসা চালিয়ে যান গ্রাম পুলিশ তানিয়া ও তার স্বামী। বিল্লাল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায়  তিনটি এবং পাশ্ববর্তী  বিজয়নগর থানায় একটি মামলা রয়েছে। আজ (১৩ মে ) শনিবার দুপুরে তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানায়।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ