ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে মাদকবাহী সিএনজি ছেড়ে দেয়ায় এএসআই-কনস্টেবল প্রত্যাহার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৫:৫২

খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা একের পর এক মাদকদ্রব্য পাচার বেড়েই চলেছে। পুলিশ প্রশাসনের গাফেলতির কারনে এমনটা হচ্ছে বলে দাবি স্থানীয় সচেতন মহলের। সতেচন মহল বলেন, সামান্য কিছু টাকা দিলেই আইন অমান্যকারীকে ছেড়ে দেয় পুলিশ প্রশাসন। যার ফলে দিনে দিলে মাদক পাচার সহ বিভিন্ন অবৈধ কাজ বেড়েই চলেছে। তাই যেসকল পুলিশ কর্মকর্তারা এসব অবৈধ ও অন্যায় কাজের সাথে জড়িত তাদের অচিরে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দাবি জানান।

সম্প্রতি খাগড়াছড়ির রামগড়ে মাদকদ্রব্যবাহী সিএনজি চালিত অটো রিকশা আটক করে থানায় এনে পরে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের এএসআই মো. মনিরুল ইসলাম ও কনস্টেবল মো. রবেল হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) তাদেরকে রামগড় থানা থেকে প্রত্যাহার করে জেলায় পাঠিয়ে দেয়া হয়। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রামগড় থানার এএসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুবেল হোসেন পৌরসভার মহামুনি এলাকায় একটি সিএনজি অটো রিকশা আটক করেন। এসময় ঐ অটো রিকশার যাত্রী মো. আসলাম নামে এক যুবকের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া গেলে সিএনজিসহ তাকে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের অগোচরে আটক সিএনজি ও চালককে থানা থেকে ছেড়ে দেয়া হয়। পরে ঘটনাটি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তরা এএসআই মনিরুল ও কনস্টেবল রুবেলকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক জবাব না পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনার সাথে জড়িত এএসআই মনির ও কনস্টেবল রুবেলকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে শুক্রবার তাদেরকে রামগড় থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয় হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন বলেন,‘ ঘটনাটি জানার পর জেলা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়। স্যারের নির্দেশেই ওইজনকে প্রত্যাহার করে জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে।’

এদিকে, মাদকসহ আটক আসলামের নামে থানায় একটি মামলা রুজু হয়েছে। আসলাম ফটিকছড়ির ভুজপুরের মতিন নগর গামের মৃত নূর হোসেনের ছেলে। তবে থানা থেকে ছেড়ে দেয়া সিএনজি অটো রিকশার চালকের নাম পরিচয় জানা যায়নি।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’

আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক

বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

গোপালগঞ্জে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ