বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা
বাবার ওপর অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।আজ রোববার (১৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তানজিবুল ইসলাম খাদেম দূর্গাপুর গ্রামের আরিফুর রহমান খাদেমের ছেলে।স্থানীয়রা জানায়, ঠিকমতো লেখাপড়া না করা ও লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তানজিবুল ইসলামকে তার বাবা বকা দেয়। এতে সে অভিমান করে সকাল সাড়ে ৭টার দিকে বসতঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ওসি আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনা না করা ও অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়।আজ দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান