প্রবাসীদের ত্যাগের কারণেই বাংলাদেশ আজ রোল মডেলে : নোয়াখালী পুলিশ সুপার
প্রবাসীদের ত্যাগের কারণেই বাংলাদেশ আজ রোল মডেলে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম।
গতকাল জেদ্দাস্থ বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সাথে ওমরাহ পালনে আগত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম এর সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় নোয়াখালীর প্রবাসীদের জন্য নন স্টপ প্রবাসী হটলাইন ডেস্ক চালু করে তাদের যে কোন আইনি সহযোগিতায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ সুপার শহিদুল ইসলাম। তিনি বলেন, প্রবাসীরা তাদের কষ্টের টাকা দিয়ে আমার দেশের অর্থনৈতিক চাকাকে চাঙা করছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে হিসেবে আমাদেরও সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়প তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ও সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুলের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর লায়ন্স ইসমাইল হোসেন, ওয়াজিউল্লাহ মিয়া, ইনভেস্টর মামুন, সাংবাদিক মাসুদ সেলিম, এ আর নোমান সহ বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied