সড়ক পার হতে গিয়ে অটোর ধাক্কায় বৃদ্ধা নিহত
লালমনিরহাটে ব্যাটারী চালিত একটি আটো রিক্সার ধাক্কায় এম্না খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত বৃদ্ধা এন্না খাতুন লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাতানটারী (তালুক মৃত্তিঙ্গা) গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার বেলা ১২টার দিকে এক আত্নীয়র বাড়ী থেকে নিজ বাড়ি ফেরার পথে লালমনিরহাট-রংপুর মহাসড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি অটো রিক্সায় ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত ওই ব্দ্ধাকে অটো চালকসহ স্থানীয়রা দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মোস্তাক আলী বলেন, সড়ক পার হওয়ার সময় তার বড় বোন অটোর ধাক্কায় অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় অটো চালকের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নাই। তাই আমরা থানায় অভিযোগ দেই নাই। লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে, আত্মীয় স্বজন আসলেই দাফন সম্পন্ন করা হবে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’