খুলনার পাইকগাছা কয়রাসহ দক্ষিণ অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আকাশে জনমনে স্বস্তি
খুলনার পাইকগাছা কয়রাসহ দক্ষিণ অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার দেখা গেছে। রবিবার সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পাইকগাছার আকাশ রৌদ্রজ্জ্বল ছিল। আকাশে মাঝেমধ্যে মেঘ দেখা গেলেও আবহাওয়া ছিল স্বাভাবিক। কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি।
খুলনার পাইকগাছার গড়াইখালি গ্রামের বাসিন্দা শান্ত মন্ডল বলেন, আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শিবসা নদী। শিবসা নদীর ভাঙনে আমাদের ওয়াপদা রাস্তা প্রায় বিলিন হতে চলেছে। যেকোনো জলোচ্ছ্বাসে একেবারে ভেঙে যাবে এ রাস্তা। তাই ঝড়ের কথা শুনে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।
খুলনা আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনা অঞ্চলে বড় ধরনের কোনো আশঙ্কার কারণ নাই। তবে কালবৈশাখির মতো দমকা হাওয়া বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকায় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। নদীতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জোয়ার হওয়ার আশঙ্কা আছে। মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে শেষ দিকে কৃষকরা ধান ঝেড়ে গলায় তুলতে ব্যস্ত সময় পার করছে। এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কৃষক মোকা আতঙ্কের কারণে ধান পালা দিয়ে রেখেছিল। কিন্তু আকাশ ভালো থাকার সুযোগে দিনভর ধান ঝাড়ার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied