ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশজুড়ে ছয় হাজারের বেশী ফার্মেসিতে বিকাশ পেমেন্টে  ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৪-৫-২০২৩ বিকাল ৬:১০

দেশজুড়ে ছয় হাজারের বেশী ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনে বিকাশে পেমেন্ট করলেই ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। আগামী ৩০ জুন, ২০২৩ পর্যন্ত এসব ফার্মেসি থেকে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এই অফারের আওতায় একজন গ্রাহক ৫% করে দিনে ২৫ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন ৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# দিয়ে পেমেন্ট করে এই সুবিধা নিতে পারেন গ্রাহক।

বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউ আর কোড স্ক্যান করে অথবা ‘মেক পেমেন্ট’ আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে পেমেন্টের পরিমাণ ও বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে। শুধু তাই নয়, বিকাশ অ্যাপ থেকে ম্যাপ সুবিধা ব্যবহার করে একজন গ্রাহক তার নিকটস্থ ফার্মেসিসহ বিকাশ মার্চেন্ট স্টোরগুলোর অবস্থান সহজে বের করে নিতে পারবেন। 

অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/page/pharmacy-offer? 

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন