ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলেদের সাথে বাকবিতণ্ডায় বাবার মৃত্যু


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ৩০-৭-২০২১ বিকাল ৬:৫

গাজীপুরের শ্রীপুরে ৩ গন্ডা জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলেদের সাথে বাকবিতণ্ডায় বাবা আলতাফ হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেরে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত আলতাফ ২০১৪ সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে ৩ গন্ডা (সোয়া পাঁচ শতাংশ) জমি ক্রয় করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের কারণে গত ৪ বছর যাবৎ স্ত্রী কিশোরগঞ্জ জেলা সদরের পুলিশ লাইনসসংলগ্ন বাবার বাড়িতে অবস্থান করছেন। তিন ছেলে নাঈম হোসেন (২৭), সাঈম হোসেন (২৫) এবং অপর ছেলে (নাম জানা যায়নি) চাকরি করার কারণে শ্রীপুরের বাইরে বসবাস করে।

বাবা জায়গা বিক্রি করবে শুনে বৃহস্পতিবার ঈদের ছুটিতে ছেলেরা শ্রীপুরের নগর হাওলা গ্রামে বাবার বাড়িতে আসে। ওই দিন রাতে বাবা-ছেলেদের মধ্যে এ নিয়ে আলোচনা চলতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বাবা উত্তেজিত হয়ে ছেলেদের মারতে গেলে তার মৃত্যু হয়।

সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেিেডকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান