ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফের বেনামী চিঠি দিয়ে জবি শিক্ষককে হত্যার হুমকি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ১১:৩৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাসকে বেনামী চিঠি দিয়ে  আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী ছাড়াও বর্তমান আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিভিন্ন কটুক্তি করা হয়েছে। 
রবিবার (১৪ মে) দুপুরে বাংলা বিভাগের অফিসে পোস্টম্যান এসে চিঠিগুলো  দিয়ে গেছে বলে  জানিয়েছেন মিল্টন বিশ্বাস। 
 
মিল্টন বিশ্বাস জানান, গতকাল ডাক অফিসের পিওন এসে বিভাগীয় অফিসে চিঠিগুলো বিভাগের অফিসারের কাছে দিয়ে যায়। পরবর্তীতে বিভাগের অফিসার এসে আমাকে চিঠি গুলো দেয়।
 
যে বা যারা চিঠি পাঠাচ্ছে তাদের উদ্দ্যেশ্যের বিষয়ে তিনি বলেন, এই চক্র হচ্ছে সেই চক্র যারা হিন্দু বিদ্বেষী। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগ সরকারের বিরোধী সাম্প্রদায়িক শক্তি। আওয়ামী লীগকে ভালোবাসলে, সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরলে তাদের শত্রু হয়ে যাবে এটা যারা ভাবে এরা সেই চক্র। আমার দৃষ্টিতে সেই চক্রটি এগুলো করছে।
 
তিনি বলেন, আমি বিভিন্ন সংগঠনের কাজ করার সময় সরকারের ও বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরি। আমি পত্রপত্রিকায় কলাম লেখার সময় প্রধানমন্ত্রীর ইতিবাচক অর্জনগুলো বার বার লিখি। আমি ১৫/১৬ বছর থেকে প্রতিনিয়ত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ  ও আওয়ামী লীগ নিয়ে নিয়মিত লিখেই যাচ্ছি সেই কারনেও আমাকে টার্গেট করতে পারে। আজকে নতুন করে কোতয়ালী থানায় জিডি করেছি। জিডি নাম্বার ৭২২। 
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত ও প্রদক্ষেপের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিডির কপি দিয়ে এসেছি। মাননীয় উপাচার্য মহাদয়ও বিষয়টা জানেন। ওনারা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে তারাও বলবেন যথাযথ ব্যবস্থা নিতে।
 
উল্লেখ্য, এই বছরের ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় কলাম লেখায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে বেনামি এক চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। সেই৷ চিঠিতে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটুক্তি করা হয়। এই হুমকির জন্য তিনি কোতোয়ালী থানায় একটি জিডি করেছিলেন। কোতোয়ালী থানার জিডি নং-১৫০৯।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ