লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ ৪জন আটক
ভোলার লালমোহনে ৪ শত পিস ইয়াবাসহ নকিব হোসেন (রনি) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে লালমোহন থানার এসআই মাহবুব ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার থেকে তাকে আটক করে। রনি উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দেবীরচর গ্রামের নুর আলী মুন্সি বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে মঙ্গলবার সকালে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ঝান্টু মিয়া (৪২), মোঃ রিপন (২২) ও মোঃ শাকিল (১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ ইউসুফাহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের সামনে থেকে তাদেরকে আটক করে। আটক ঝান্টু লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের মান্নান কমিশনার বাড়ির মোঃ শাহজান মিয়ার ছেলে এবং রিপন ও শাকিল লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজী বাড়ির মোঃ নুরুল ইসলাম দফাদার ও মৃত কালুর ছেলে।
পৃথক ঘটনায় ইয়াবা ও গাঁজাসহ ৪জন কে আটকের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied