ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

লোগাং জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ৩:২৬

এলাকার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এক জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ গ্রহন করে লোগাং জোন। উক্ত কর্মসূচীর আওতায় দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের পাশে সহযোগিতার হাত বাড়ায় (৩ বিজিবি) লোগাং জোন। যার মাঝে ছিল সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান।

মঙ্গলবার (১৬ মে) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম।

জানা যায়, আবেদনের প্রেক্ষিতে সেলাই জানা দুস্থ মহিলাদের সেলাই মেশিন, শিক্ষার্থীকে ফরম ফিলাপের টাকা, শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়কে নগদ অর্থ ও দুস্থ পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।

শনখোলা এলাকার জয়া চাকমা, নিন্টুনি চাকমা, বয়োবৃদ্ধ চিকনবি চাকমা, সাবিনা ইয়াছমিন ও ছকিনা বেগম বিজিবির সহায়তা পেয়ে কৃতজ্ঞতার কথা জানান।

এ সময় জোন কমান্ডার এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক