ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাংবাদিক অন্যায় বা ভুল করলে প্রেস কাউন্সিলের আইনে শাস্তি হলো তিরষ্কার করা: প্রেস কাউন্সিল চেয়ারম্যান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ৪:৫৫

কোন সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার শাস্তি হলো তাকে তিরষ্কার করা। মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরনবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভার প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম তিনির বক্তব্যে এসব কথা বলেন।
১৬ মে রোজ (মঙ্গলবার) সকালে সাকিট হাউস কনফারেন্স রুমে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেমিনার ও মত বিনিময় সভায় সভাপত্বি করেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান। প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রেস কাউন্সিলের সচিব মোঃ মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে বাক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।
প্রধান অতিথি  বলেন, আইন অনুয়ায়ী প্রেসকাউন্সিলের ক্ষমতা কম। একজন সাংবাদিক অপরাধ করলে তাঁর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা করতে প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা রয়েছে। তাই অনেকেই কাউন্সিলে অভিযোগ করতে নিরুৎসাহিত হন। ফলে তারা আদালতের আশ্রয় নিতে হচ্ছে। প্রেস কাউন্সিলের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। প্রেসকাউন্সিল আইনের ব্যাক্তি বাড়াতে একটি প্রস্তাবনা সরকারের কাছে রয়েছে। আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা কম আসলেও এখন বছরে ২২-২৩টি মামলা আসে। এখন আইনটি সংশোধন করার কাজ শেষ পযার্য়ে। তিনির বক্তব্যে আরোও বলেন, এতে সাংবাদিকদের অবশ্যই বস্তনিষ্ট ও সত্য সংবাদ প্রকাশ প্রকাশ করতে হবে, অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে। উক্ত মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার