কালবৈশাখী ঝড়ে ১৪ জন মাঝি-মাল্লাসহ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, একজনের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ১৪ জন মাঝি-মাল্লাসহ একটি ফিশিং ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্বনাথ নামের এক জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফিশিং বোটের মালিক রত্ন সেন।
জানা যায়, বুধবার (১৭ মে) রাত ৩ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়ার রত্ন সেন দাশের মালিকানাধীন এফ,বি সাগর নামের ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে।
সূত্র জানায়, ট্রলারটি ডুবে যেতে থাকলে পাশাপাশি থাকা রত্ন সনের অন্য ফিশিং ট্রলারগুলো ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। এসময় ডুবে যাওয়া ট্রলারের ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়। নিহত জেলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ট্রলারের ড্রাইভার ছিলেন। তাকে ট্রলারের ভিতর থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied