ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া- নানার বাড়ির পুকুরেই ভেসে ওঠে শিশু আরাফাতের লাশ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-৫-২০২৩ বিকাল ৫:২১

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাঈনুদ্দীন আরাফাত নামে (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাঈনুদ্দীন আরাফাত বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে এবং বাজালিয়া মাহালিয়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।

ওই শিশুর পরিবার জানায়, গত ১২ মে শিশু আরাফাতের মা অসুস্থ থাকায় কেরানীহাট একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে নানার বাড়ি কেঁওচিয়ায় বেড়াতে যায়। এরপর ১৬ মে দিবাগত রাত ১টার দিকে নানার বাড়ি থেকে শিশুটি বের হয়ে গেলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পুকুরে তার লাশটি ভেসে উঠে।

বিষয়টি নিশ্চিত করে কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী বলেন, একটি মাদ্রাসাছাত্র নিখোঁজের খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠাই। নিখোঁজের পরে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি শেষে বুধবার ভোরে মাস্টারবাড়ির পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নিহতের পরিবার কোন ধরনের থানায় অভিযোগ করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পুকুরে ডুবে শিশুটি মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত