ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২০ মে


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৫-২০২৩ বিকাল ৫:২২
আগামী ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে ২২টি সমন্বিত সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। 'খ' ইউনিট তথা মানবিক বিভাগের পরিক্ষার মাধ্যমে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি যুদ্ধ। দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।
 
২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮ টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩০৩২৩১ টি।যেখানে এ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯৮৭৫ টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। বি ইউনিট (মানবিকে) আসন সংখ্যা ৭৭৪৬ টি এবং আসন প্রতি লড়বে ১৩ জন।  সি ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা ৩৪৯৬ টি এবং প্রতি লড়বে ১২ জন শিক্ষার্থী। 
 
বহুনির্বাচনি প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষায় প্রতি প্রশ্নের জন্য ১ মার্ক। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরিক্ষায় পাশ মার্ক নির্ধারন করা হয়েছে ৩০। ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে।
 
উল্লেখ্য, আগামী ২৭ মে বাণিজ্যের (সি ইউনিট)  এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য (http://gstadmission.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ