রায়গঞ্জে শিক্ষা সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে শিক্ষা সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার ১৮ মে) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. তানজিল পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল আলম। কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. বেল্লাল হোসেন, পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক হাফিজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে রচনা লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে পুরস্কার হিসাবে বই ও সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করে। সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার