ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৪:৫৩
লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের ১৮০ পরিবারের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত।
 
এতে প্রত্যেক ব্যাগে মিনিকেট চাল-১০ কেজি, দেশি মশুর ডাল-১ কেজি, আয়োডিনযুক্ত লবন-১ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তেল-১ লিটার, মরিচের গুড়া-১০০ গ্রাম, হলুদ গুড়া-২০০ গ্রাম, ধনিয়া গুড়া-১০০ গ্রাম প্রদান করা হয়।  মোট প্রায় ১৫ কেজি বিভিন্ন পন্য বিতরণ করা হয়। 
 
এর আগে  মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল সহ কুটির পার, চৌধুরী বাজার, বালাপাড়া, গোবর্ধন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে যায় টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় ছোট শিশুসহ বৃদ্ধ আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি।বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ এর সংযোগ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত, পিআইও মফিজুল ইসলাম সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে খোজখবর নেন।পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে সেই অনুযায়ী সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিষখোচা ইউপির চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার