ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে সকল রাজনৈতিক দলের মানববন্ধন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৪:৫৪

বাগেরহাটের শরণখোলায় সকল রাজনৈতিক দলের মধ্যে সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।  
উপজেলা শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে বৃহস্পতিবার (১৮মে) বেলা ১১ টায় রায়েন্দা বাজার শের-ই বাংলা সড়কে মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
পিএফজি’র সমন্বায়ক ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা খান মতিয়ার রহমান, বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, আওয়ামীলীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, জাপা নেতা আবুল কালাম আকন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রতন কুমার দাস, সাংবাদিক নজরুল ইসলাম আকন, বিএনপি নেত্রী নিলুফা ইয়াসমিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম শিকদার প্রমুখ।
সভায় বক্তারা শরণখোলা উপজেলায় আগামী নির্বাচন গুলো সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী

শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ

দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ

বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার

শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ

বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের

‎ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা

চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২

গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ