ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় দুই মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৮-৫-২০২৩ বিকাল ৫:৫৫

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই মাদক কারবারিসহ পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছালামত উল্লাহ ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা হাঙ্গর রাজঘাটার দক্ষিণেএসআই পার্ক কনভেনশন সেন্টারের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করে। সেতারা বেগম ঈদগাঁও উপজেলার ইসলামপুর ঘোনার পাড়া মধ্য নাপিতখালী এলাকার আবু বক্করের স্ত্রী।

এসআই মো. সামছুদ্দৌহা তার ফোর্সসহ একই জায়গা থেকে ৫০০ পিস ইয়াবাসহ হামজার আলী নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। হামজার আলী সাতক্ষীরার কালীগঞ্জের কৃষ্ণনগর দক্ষিণ রঘুনাথপুর এলাকার মৃত আব্বুল খালেক তালুকদারের ছেলে।

অন্যদিকে এসআই মো. সিদ্দিকুর রহমান খাগরিয়া থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. লোকমানকে গ্রেপ্তার করে। লোকমান ৪ নম্বর ওয়ার্ডের মৃত সুরু মিয়ার ছেলে।

এএসআই মো. আবুল কালাম পলাতক আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। জয়নাল আবেদীন খাগরিয়ার মৃত কালা মিয়ার ছেলে।

এএসআই মো. নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান পৌরসভা ছমদর পাড়া এলাকার মরহুম আবু তাহেরের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন আরাফাত চট্টগ্রাম সংবাদকে বলেন, পরোয়ানাভুক্ত আসামি ধরতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও মাদক পাচার বন্ধে আমাদের একাধিক টিম কাজ করছে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত