ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যান কালামের ছোট ভাই মাসুদের রিমান্ড মঞ্জুরের পরদিন স্থগিত


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৮-৫-২০২৩ বিকাল ৬:১০
কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পড়ে গুলি করে যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় গ্রেফতার মো মাসুদ এর তিন দিনের রিমান্ড মঙ্গলবার মঞ্জুর করে আদালত। তবে বুধবার আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে রিমান্ড আবেদন স্থগিত করে ৩নং আমলী আদালতের সিনি.জুডিশিয়াল মেজিস্ট্রেট কামাল হোসেন। গত বৃহস্পতিবার (১১মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হোন মাসুদ। সে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই। গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ১০ নাম্বার গ্রেফতারকৃত আসামী মো মাসুদ। 
 
বাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন আদালতের রিমান্ড স্থগিতের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, 'বাংলাদেশে এটিই প্রথম যে রিমান্ড আবেদন মঞ্জুর করে একই আদালত আবার স্থগিত করেছেন। আমরা এমন আদেশে হতাশ। আমরা মাননীয় বিচারক মহোদয়কে বলেছি, বাংলাদেশের কোনো আইনে এরকম আদেশ দেওয়ার সুযোগ নেই। মাসুদকে রিমান্ডে নিলে চাঞ্চল্যকর এই হত্যার মূল হোতারা বেড়িয়ে আসতো। এই স্থগিতাদেশ জামাল হোসেন হত্যাকান্ডের বিচার ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে বলে আমরা আশংকা করছি'। 
 
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এই হত্যাকান্ডে ব্যবহৃত দু'টি পিস্তল ও একটি রিভলবার ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত (১১মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মো মাসুদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত