ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
২৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।এরআগে, বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিকের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃত আবু সাইদ আকিব (২৬) কক্সবাজার জেলার চকরিয়া থানার বুড়িপুকুর এলাকার নুরুল আফসারের ছেলে ও বান্দনবান জেলার লামা উপজেলার হারগাজা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. হেফাজ উদ্দিন (২২)।বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিলের সামনে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মিনি ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় মিনি-ট্রাকের বডির নিচে চেসিসের ভিতর থেকে ২৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকতো তারা। তারা দুজন চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied