ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রিপন র‌্যাবের হাতে গ্রেফতার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৯-৫-২০২৩ বিকাল ৬:০

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রিপন র‌্যাব-৬ এর হাতে গ্রেফতার  হয়েছে। ১৮ মে তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। ১৯মে সকালে র‌্যাব-৬ প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 
আসামী রিপন(৪৭), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে তার নিজ গৃহের খাটের নিচে বিশেষভাবে তৈরীকৃত সুড়ঙ্গ হতে গ্রেফতার করা হয়। 
মামলা ও ঘটনাসূত্রে, ৩০ আগস্ট ২০০২ তারিখ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্ষিতাকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় সন্ত্রাসী পথরোধ করে বর্তমান  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ গাড়িবহরে হামলা চালায়। গ্রেফতারকৃত আসামী রিপন উক্ত হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। আসামী রিপন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল ২০২৩ তারিখ সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ বিচারক আসামী রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। র‌্যাব-৬ খুলনার একটি গোয়েন্দা দল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাবের একটি দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রিপন(৪৭), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে তার নিজ গৃহের খাটের নিচে বিশেষভাবে তৈরীকৃত সুড়ঙ্গ হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়