ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজনগরে বিদুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১০:৫২
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ চালিত মোটর দিয়ে পুকুর সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। 
 
শুক্রবার (১৯ মে) বিকেলে  উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবার বলছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের নাম কুদ্দুস মিয়া (২৭)। তিনি ওসমানীনগর উপজেলার বড় হস্তিপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে।  কুদ্দুস মিয়া ও তার পরিবারের মূল বাড়ি ফতেপুর ইউনিয়নে হলেও বর্তমানে পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার হস্তিপুর গ্রামে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের কাওসার আহমেদ এর বাড়িতে প্রায় দেড় বছর থেকে কাজ করতেন তারই চাচাতো ভাই মজিদ মিয়ার ছেলে  কুদ্দুস মিয়া (২৭)। কাওসার মিয়ার বাড়ি থেকে প্রায় ৩’শ ফুট দূরে একটি পুকুর গত দুইদিন ধরে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে সেচ দেয়ার কাজ চলছিল। শুক্রবার সকালে আশেপাশের লোকজনের অগোচরে কোন এক সময়  কুদ্দুস মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নিহতের সুরতহাল রিপোর্ট তৈরিকারী মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক সৈয়দ বশির আলী বলেন, নিহতের শরীরে তেমন কোন আঘাত নেই তবে ডান হাতের বগলের নিচে সামান্য ক্ষত রয়েছে।
 
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিণয় ভূষণ রায় বলেন, আব্দুল কুদ্দুস বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা গেছেন। তার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ