ঢাকা বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

এক নজরে খুলনা সিটি কর্পোরেশনের আ’লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১২:২১

১২ই জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। ১৮ই মে প্রার্থীদের বৈধতা ঘোষনা করা হয়েছে। যার মধ্যে মেয়র প্রার্থী পদে সাতজন মেয়র পদে মনোনয়ন জমা দিলেও প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে তিনজনের। তিনজন হলেন আওয়ামীলীগ মনোনীত খুলনা মহানগরের সভাপতি তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা মহানগরের আমির মো. আব্দুল আউয়াল এবং  জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মধু। তিনজনের মধ্যে এখন পর্যন্ত হেভি ওয়েট প্রার্থী তালুকদার আব্দুল খালেক।   
তালুকদার আব্দুল খালেক খুলনার রাজনীতিতে একজন প্রবীণ নেতা। ২০০৮-২০১৩ এবং ২০১৮-২০২৩ সাল পর্যন্ত দুই টার্মে তিনি মেয়র পদে থেকে খুলনা নগরীর উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেই সাথে খুলনার বিভিন্ন উন্নয়ন কাজের রূপরেখা তৈরী করেছেন এবং তা বাস্তবে রূপ দিয়েছেন। প্রার্থীদের মধ্যে তালুকদার আব্দুল খালেক ইতিপূর্বে ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে ২০০৮ ও ২০১৮ সালে তিনি বিজয়ী হয়েছিলেন। এ ছাড়া তিনি চারবারের সংসদ সদস্য এবং একবারের ত্রান প্রতিমন্ত্রী। মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন একটানা ১৯ বছর। তিনি ২০১৮ সালের নির্বাচনে সর্বোচ্চ ১ লাখ ৭৪ হাজার ৪৫১টি ভোট পেয়েছিলেন। 
উল্লেখ্য, খুলনা মহানগরীর মূল সমস্যা অনুন্নত সড়ক ও জলাবদ্ধতা। এ জলাদ্ধতা নিরসনে সদ্য পদত্যাগকৃত মেয়র তালুকদার আব্দুল খালেক ২০১৮ সালে মেয়র পদে দায়িত্ব নিয়েই দুইটি প্রকল্পের অনুমোদন আনেন। একটি প্রকল্পে ৫’শ ৭১টি সড়ক উন্নয়নের বাজেট করে সংশ্লিষ্ট প্রকল্পের আওয়াতাধীন করেন। যার মধ্যে ৪’শ ১৮টি সড়কের কাজ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে ১১৪টি সড়কের কাজ। নতুন টেন্ডারের জন্য অপেক্ষামান রয়েছে ৩৯টি সড়ক। দ্বিতীয় প্রকল্পটি খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূরিকরনের লক্ষ্যে ড্রেন উন্নয়নের কাজ। যেখানে ২০৬টি ড্রেন উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রকল্পের অন্তর্ভূক্ত করেন। যার মধ্যে ৫২টি ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে ৮৫টি ড্রেনের কাজ এবং নতুন করে ৭২টি ড্রেনের কাজের টেন্ডার অপেক্ষামান রয়েছে। এছাড়াও বর্তমানে নগর উন্নয়নের সকল প্রজেক্ট চলমান রয়েছে। 

 

এমএসএম / এমএসএম

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার