জবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস
সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা যদি ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তাহলে তাদের নিদিষ্ট কেন্দ্রে পৌছে দিতে এ সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এছাড়াও পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাথে থাকা ব্যাগ, ঠান্ডা পানির ব্যবস্থা, ইলেকট্রনিকস ডিভাইস সহ সাথে আসা অবিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এছাড়াও সকল জেলা ছাত্রকল্যান কমিটিকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারাও যেন সার্বিকসহযোগীতা করে পরীক্ষার্থীদের।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, কেউ যদি নিদিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে তাহলে তাকে নিদিষ্ট কেন্দ্রে পৌছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। সাথে সাথে আমা ঠান্ডা পানির ব্যবস্থা, অবিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied