জবির সম্মুখে তীব্র যানজট, ভোগান্তিতে ভর্তি পরীক্ষার্থীরা
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রথম ধাপে পরীক্ষার্থীরা জবি কেন্দ্রে পৌঁছাতে মাত্রারিক্ত যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন। বেলা ১০ টা থেকে বাস-ট্রাক-লেগুনা, রিক্সার কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের সামনে বাস-ট্রাক রিক্সার অবাধ চলাচলের ফলে ভোগান্তিতে পড়ে তীব্র সমালোচনা করছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
সরেজমিনে দেখা যায়, সদরঘাট-বাংলাবাজার থেকে আসা গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে অতিক্রম করছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট ও দ্বিতীয় গেটের সামনে তীব্র মাত্রায় অসহনীয় যানজট দেখা দিয়েছে। ভিক্টোরিয়া পার্কের পাশে অবস্থান করা মিরপুর-গাবতলীগামী বাস গুলো আরও কাল হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেইনগেট ও তৃতীয় গেটের সামনে দিয়ে বাসগুলো চলাচল করে। ভিক্টোরিয়া পার্ক ও কবি নজরুল কলেজের পাশ দিয়ে অবস্থান করা শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেই হিমশিম খেয়ে যাচ্ছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা অভিযোগ করে বলেন আমাদের সন্তানরা জ্যামের কারনে পরীক্ষার হলে পর্যন্ত ঢুকতে পারছে না। বাস রিক্সা সহ অনান্য যানবাহন একেবারেই গেটের কাছে যার কারনে জ্যাম বেধে একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাড়িয়েছে। প্রচন্ড এই গরমে এমনিতেই মানুষের এতো ভিড় তার ভিতর এই জ্যাম সত্যিই হতাশাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়ে যথাযথ ব্যাবস্থা নেওয়া উচিত ছিল
ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করা এক শিক্ষার্থী বলেন এতো পরিমাণ জ্যাম যে আমরা পরীক্ষার হলে ঢুকতে হিমশিম খাচ্ছি। প্রতিটি গেটের সামনে বাস রিক্সার কারনে জ্যাম বেধে আছে পরীক্ষার সময় প্রায় হয়ে গেছে অথচ আমরা ঢুকতে হিমশিম খাচ্ছি। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রশাসনের এই বিষয়ে ব্যাবস্থা প্রয়োজন ছিলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা ডিএমপির কাছে চিঠি পাঠিয়েছি। তারা ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পছন্দের তালিকায় রেখেছিল তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর ৩টি কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied