এমপি শাওনের মুঠোফোনে কল : খাদ্য পৌঁছলো করোনা আক্রান্তের বাড়ি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর মুঠোফোনে সংকটের কথা জানিয়ে খাদ্য সামগ্রী পেয়েছে করোনায় আক্রান্ত এক ব্যক্তি। শুক্রবার রাত ৮টায় খাদ্য সংকটের কথা জানিয়ে এমপি শাওনের মুঠোফোনে কল দেন লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনোয়ার হোসেন আরশাদ নামে এক ব্যক্তি।
এসময় এমপি শাওন ঢাকায় অবস্থান তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম কে নির্দেশ দেন।পরে রাত ৯টায় আরশাদের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।এমপি নুরুন্নবী চৌধুরী শাওন জানান, রাত ৮টায় খাদ্য সংকটের কথা জানিয়ে আরশাদ ফোন দিলে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহকারী কমিশনার ভূমি কে বলা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে ঘরে অবস্থান করা কোনও মানুষই না খেয়ে থাকবে না। তাই মহামারী করোনার সংক্রমণ রোধে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। এসময় করোনা আক্রান্ত আরশাদের চিকিৎসায় নিজেই ব্যয়ভার বহন করবেন বলে জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উল্লেখ্য, গত মঙ্গলবার করোনায় পজিটিভ হন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পঞ্চায়েত বাড়ির নাসির পঞ্চায়েতের ছেলে আনোয়ার হোসেন আরশাদ। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied