ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে সংরক্ষিত ইউপি সদস্যের পাশে ডা. শিমুল এমপি


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২০-৫-২০২৩ বিকাল ৫:৪৮

গত বছরের নভেম্বর মাসে চা বিক্রেতা নারী মেম্বারের গল্প শিরোনামে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও চা বিক্রেতা শাহনাজ পারভিন লিলিকে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শনিবার সকালে সাহাপাড়া বাজারে ব্যক্তিগত তহবিল হতে তাকে এই নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, একজন অসহায় নারীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে মানবতার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এখন তার দায়িত্ব সবাইকে সমান মূল্যায়ন করা। সরকারের পক্ষ থেকে এলাকায় অসংখ্য মানুষকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হচ্ছে। অথচ তিনি অন্যের বাড়িতে বসবাস করলেও কোনো দিন নিজের জন্য কিছু চাননি। বিষয়টি ইতিবাচক। সেখান থেকে সবার শিক্ষা নেয়া উচিত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি কামরুল আহসান আপেল, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও হাফিজুর রহমান প্রমূখ।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা