ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

১৫ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-৫-২০২৩ রাত ৮:৩৫

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে সিলেটের সাথে সারা দেশের  ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সাখাওয়াত হোসেন।

এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ  দুর্ঘটনায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

আন্ত:নগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা জানান, ‘বনের ভেতর ঝড়ে একটি বড় গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ট্রেন দুর্ঘটনার কারণে আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কবলিত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেটের সাথে সারা দেশের  ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার