জাতির পিতা চা শ্রমিকদের ভোটাধিকার দিয়েছেনঃ পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা-শ্রমিকদের ভোটাধিকার দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোনো পেশার কোনো মানুষই যাতে ভূমিহীন না থাকে সে লক্ষ্যে এ সরকার কাজ করার পাশাপাশি চা-শ্রমিকদেরও ঘর তৈরি করে দিয়েছেন। দেশের সকল মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
পরিবেশমন্ত্রী শনিবার ( ২০ মে ) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া পোস্ট অফিস টু পশ্চিম শিলুয়া রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামীলীগ নেতা অটল কৃষান সিংহ সিবেনের সঞ্চালনায় ও উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা , থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রফেসর ডা: ফয়েজ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ওসি তদন্ত হুমায়ূন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা রাজকুমার বারই, আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসান তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের জুড়ী প্রতিনিধি ফারুক মিয়া, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ, আবু সাঈদ আরিফ, আসফাক আদনান, গৌতম দাশ, প্রকাশ গোয়ালা, আল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied