ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের সাথে আবারো সারাদেশের রেলযোগাযোগ বন্ধ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১১:৫৯
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত বগি উদ্ধারকাজের জন্য সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২১ মে ) ভোর থেকে এ উদ্ধার কাজ শুরু হয়। এর আগে গতকাল শনিবার লাউয়াছড়ার আমতলি এলাকায় বগিগুলো লাইনচ্যুত হয়।
 
ওইদিন রেল লাইনের পাশে লাইনচ্যুত তিনটি বগি রেখে রাত সাড়ে ৭ টার দিকে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে আবার রোববার ভোর ৫টা থেকে বগিগুলো উদ্ধারে নামে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে থেকে আসা দুটি রিলিফ ট্রেন।
 
ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। বগি তিনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে।’ ওই স্টেশন মাস্টার আরও বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী কালনী ট্রেন সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে এসে ৭টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে অবস্থান করে। কাজ শেষ হওয়ার পর ট্রেনটি ছেড়ে যাবে।’
 
শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম তুমার বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে আন্তনগর কালনী ট্রেন দাঁড়িয়ে আছে শমশেরনগর স্টেশনে। লাইন ক্লিয়ার হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।’
 
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ধাক্কা খায়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার