ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাহিরপুরে পোনা ও মা মাছ রক্ষায়,টাঙ্গুয়ার হাওর এলাকায় প্রশাসনের মাইকিং


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১২:১
প্রজনন মৌসুমে পোনা ও মা মাছ রক্ষায়,দেশের দ্বিতীয় রামসার সাইট,মা মাছের প্রজনন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর এলাকায় মাইকিং করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। 
 
জানাযায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছরের ন্যায় এ বছরেও টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ করায় স্থানীয়রা মহাসমারোহে মাছ ধরা শুরু করেছে।একে স্থানীয় ভাষায় উইয্যা বলে।তবে এই সময়টা মাছের প্রজনন কালীন সময়। ফলে এখন ধরা পড়ছে সব ধরনের পোনা ও ডিমওয়ালা মাছ।
 
শনিবার (২০মে)সকাল থেকে পরদিন বিকাল পর্যন্ত মাছের প্রজনন মৌসুমে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন রোধে জেলেদের সচেতন ও সতর্ক করতে টাঙ্গুয়ার হাওর এলাকার বিভিন্ন হাওর বিল ও নদীপথে মাইকিং করতে দেখা গেছে।
 
সরেজমিনে মাইকিং করে বলতে শোনা গেছে,বর্তমানে মাছের প্রজনন মৌসুম,এই সময়ে পোনা ও ডিমওয়ালা মাছ ধরা সম্পুর্ণ নিষিদ্ধ। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন করিবে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড ও জেল জরিমানা কিংবা উভয়দন্ডে দণ্ডিত করা হবে বলেও মাইকিং করে স্থানীয় জনসাধারণ কে সতর্ক করা হয়েছে।
 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দৈনিক ভোরের ডাক পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামছুল আলম আখঞ্জী বলেন মাছের প্রজনন মৌসুমে পোনা ও ডিমওয়ালা মাছ রক্ষায়,স্থানীয় জনসাধারণ কে সচেতন ও সতর্ক করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে যে মাইকিং করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে মা মাছ রক্ষায় অতিদ্রুত অভিযান পরিচালনা করা প্রয়োজন। 
 
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন বর্তমানে মাছে প্রজনন মৌসুম এই সময়ে পোনা ও ডিমওয়ালা মাছ ধরা সম্পুর্ণ নিষিদ্ধ,বিষয়টি হাওরপাড়ের মানুষকে সচেতন ও সতর্ক করতে মাইকিং করা হয়েছে।এরপর যারা পোনা ও ডিমওয়ালা মাছ নিধন করিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ