পূর্ব নাখালপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
২০মে শনিবার ২৫ নং ওয়ার্ড অন্তর্গত দুই ও তিন নং ইউনিটের আয়োজনে ডোম ইনো এপার্টমেন্ট সকালের বাজার সংলগ্ন পূর্ব নাখালপাড়া তেজগাঁও সর্বস্তরের জনগণের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস ও এলাকার উন্নয়ন সহ সকল সমস্যার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুই ও তিন নং ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদুজ্জামান খান কামাল এমপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন দেশটা বদলে দিবেন যথার্থ বদলে দিয়েছেন। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশে এমন কোন জায়গা নেই উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমাকে বলেছিলেন বাংলাদেশটাকে ঘুরে দেখার জন্য কোথায় কি সমস্যা আমি বাংলাদেশে প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখেছি। এটা আমার সৌভাগ্য হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাখালপাড়া বিশিষ্ট সমাজসেবক, আলহাজ্ব সাদিকুর রহমান হিরো ও ঢাকা মহানগর উত্তর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকেয়া সুলতানা পলি। এইচএম আজিমুল হক ডিসি তেজগাঁও জোন ঢাকা। ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ লীগের সভাপতি শেখ আব্দুল কাদের আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী। ২৫ নং ওয়ার্ড ২ নং ইউনিট সভাপতি মোহাম্মদ খুরশিদ আলম সাধারণ সম্পাদক হাজী শাহিন ভূঁইয়া। ৩ নং ইউনিটের আওয়ামী লীগ লীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবু সাধারণ সম্পাদক মোঃ সুলতান মৃধা। আরো উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী ও সর্বস্তরের জনগণ। এ সময় সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং উঠান বৈঠকে দল-মত নির্বিশেষে খোলামেলা আলাপ আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন