বেগমগঞ্জে তাবলীগ জামাতে এসে ফাঁস নিল যুবক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত মাহাদী হাসান (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।
রোববার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, সে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মসজিদ পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ মে মাহাদী সহ ১৪ জন তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন তারা। রোববার ভোররাতের দিকে মেহেদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মাহাদীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের বাবা জানিয়েছে তার একটু মানসিক সমস্যা রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন