ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ২৪ টাকার খাজনায় ৫'শ‌ টাকা‌ ঘুষ নেয়ার অভিযোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৫-২০২৩ বিকাল ৫:১১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের বাসিন্দা মোছাঃ খোদেজা আক্তার। সম্প্রতি নিজের কৃষি জমির খাজনা পরিশোধ করতে স্থানীয় জায়ফরনগর ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সরকারি হিসেবে ১১.২৫ শতক জমির সর্বশেষ  খাজনা ২৪ টাকা  বকেয়া ছিল। কিন্তু বকেয়া পরিশোধের সময় তহশিলদার তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেন। রোববার (২১ মে) অতিরিক্ত টাকা ঘুষ হিসেবে নেয়ায় ভুক্তভোগী  খোদেজা  উপজেলা নির্বাহী অফিসার বরাবর টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন।

অভিযোগকারী খোদেজা জানান,  গত ১৬ মে জায়ফরনর ইউনিয়ন  ভূমি অফিসে আমার ভূমির কর দিতে যাই। তহশিলদার মুজিবুর রহমান  খাজনা বাবদ আমার কাছে ৫০০টাকা দাবী করেন। আমি মানুষের বাড়ীতে কাজ করি এবং দরিদ্র মানুষ এটা বললেও তিনি তার দাবীতে অনড় থাকেন। পরে আমি ৫০০টাকা দিলে তিনি আমাকে মোট ২৪ টাকার রশিদ দেন। আমি মনে করি এই অতিরিক্ত টাকা তিনি ঘুষ হিসেবে নিয়েছেন। খোদেজা আরও বলেন, আমি আমার অতিরিক্ত টাকাটি ফেরত চেয়ে এবং আর কেউ যেন কর দিতে গিয়ে ঘুষ না দিতে হয় সেজন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদনে এ বিষয়টি দাবী করেছি।

অনুসন্ধানে জানা যায়, জায়ফরনর-সাগরনাল ইউনিয়ন ভূমি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মুজিবুর রহমানের বিরুদ্ধে করদাতারা অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ নিয়মিত করে আসছেন। ঘুষ ছাড়া তিনি কর গ্রহণ করেন না। সম্প্রতি উপজেলার কাশিনগর গ্রামের হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, আমি গত ১৬ মে কর দিতে গেলে মুজিবুর রহমান আমার ৪৭৪ টাকা করের বিপরীতে ১১শ’ টাকা দাবী করে। অতিরিক্ত টাকা না দিলে খাজনা নেবেন না বললে বাধ্য হয়ে ১১'শ টাকা পরিশোধ করি। কিন্তু আমাকে রশিদ দেন সেই ৪৭৪ টাকার।

অভিযুক্ত মুজিবুর রহমান ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কারও কাছ থেকে কখনও অতিরিক্ত টাকা নেই না।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, খাজনার  রশিদে যা তাই পরিশোধ করতে হয়। কোন অবস্থায় অতিরিক্ত টাকা নেওয়ার বিধান নেই।  এ  অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার