ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ফটিকছড়িতে আমন আবাদে ব্যস্ত কৃষক


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ২:১
ফটিকছড়ি উপজেলার কৃষকদের মাঝে আমন আবাদে ব্যস্ততা বেড়েছে। জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছেন কৃষকরা। কেউ জমিতে হালচাষ দিচ্ছেন ‍আবার কেউ জমির আইলে কোদাল পাড়া কিংবা জৈবসার বিতরণ কাজে ব্যস্ত।

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে ২১ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তা বলছেন, ইতোমধ্যে উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমির ধান রোপণ শেষ হয়েছে। বেশ কয়েকটি জাতের ধান আবাদ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার সুন্দরপুর, পাইন্দং, কাঞ্চন নগর, হারুয়ালছড়ি, সুয়াবিল, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুরসহ বিভিন্ন এলাকায় কৃষকদের আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা দলবেঁধে বীজতলা থেকে চারা তুলে আমন রোপণ করছেন। অনেকে আবার জমিতে হাল দিয়ে চারা রোপণের জন্য প্রস্তুত করছেন।

উপজেলার মাইজভান্ডার এলাকার কৃষক হাসান জানান, এবার ৪ বিঘা জমিতে আমন আবাদ করব। এরমধ্যে দুই একর জমিতে আমন রোপণ করেছি। বাকি জমি কয়েক দিনের মধ্যে রোপণ করব। এবারো আমনের ন্যায্য দাম পাব বলে আশা করছি।

নারায়ণহাট চাঁদপুর গ্রামের কৃষক আলতাফ জানান, এবার সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় আমনের বীজতলা তৈরিতে একটু বেগ পেতে হয়েছে। যার জন্য আমন আবাদে একটু দেরী হচ্ছে।
 
দাঁতমারা ইউনিয়নের চাষি নুরুল আলম জানান, শ্রমিকের অভাবে সঠিক সময়ে আমনের চারা রোপণ করতে পারছি না। লকডাউনের কারণে বাইরে থেকে শ্রমিকরা আসতে পারছে না। যার ফলে স্থানীয় শ্রমিকদের বাড়তি মজুরি দিয়ে কাজ করাতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ জানান, মৌসুমের শুরুতে উপজেলায় ৮০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে ২১ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ব্রি-৪৯, ব্রি-৯৫-সহ বেশ কয়েকটি জাতের ধান রোপণ করা হচ্ছে। এছাড়া মাঠে গিয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করেছে কৃষি অফিস।

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত