নবীনগরে বর্ষাকে সামনে রেখে নৌকা তৈরীতে তোরজোর চলছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ষাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে নৌকা তৈরী বিক্রির তোরজোর। এখন নৌকা তৈরিতে ব্যস্থ সময় কাটাচ্ছে কাঠ মিস্ত্রীরা। বর্ষার পানি বাড়ার সাথে সাথে আশ-পাশের গ্রামের গৃহস্থলি কাজে, খেয়া পারাপারে ও গো-খাদ্যের জন্য কোষা ও ডিঙি নৌকার কদর বেড়ে যায় কয়েক গুণ। আর এ সুবাদে গড়ে উঠে ডিঙি ও কোষা নৌকা তৈরী ও বিক্রির অস্থায়ী বাজার।
উপজেলার বিভিন্ন এলাকায় দূর-দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতারা তাদের পছন্দের নৌকা এখান থেকে কিনে থাকেন। তিতাস , মেঘনা ও বুড়ি নদী ঘেরা নবীনগর উপজেলার প্রায় গ্রামই বর্ষায় প্লাবিত হয়। তাই বর্ষা মৌসুম এলেই এই এলাকার মানুষের চলাচলের বাহন হিসেবে নৌকা ব্যবহার করে থাকে। উপজেলার নদীর তীরবর্তী গ্রাম গুলিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা নৌকার মাধ্যমে স্কুলে যাতায়াত করে থাকে। বর্ষা মৌসুমি জেলেরা নৌকা দিয়ে রাত দিন মাছ শিকারে ব্যস্থ হয়ে পড়ে। সরেজমিন দেখা যায়- উপজেলার সাদেকপুর, আয়তলা, মনিপুর, চিত্রি, চরলাপাং মাছ ধরা ও চলাচলের উপযোগী নৌকা তৈরির ধুম পড়েছে।
অথবা কেউ তার পুরানো নৌকাকে মেরামত করছেন। আবার কেউ মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকায় রং ও আলকাতরা দিয়ে ব্যাবহারের উপযোগী করছে। নৌকার মালিক ও মিস্ত্রি সূত্রে জানা যায়- এ বছর নবীনগর শত শত নতুন নৌকা নির্মিত হচ্ছে। আলমনগর, লাপাং, শিবপুর, বাঙ্গরা, শ্রীঘর, খাগাতুয়া, লহরী, রাধানগর ইত্যাদি গ্রাম গুলোতে নৌকার ব্যবহার হচ্ছে যুগ যুগ ধরে। এ সব গ্রামের প্রায় বাড়িতেই বর্ষাকালে যাতায়াতের জন্য একটি করে নৌকা আছে। এক সময় বর্ষা মৌসুমে এ সব এলাকায় পালতোলা নৌকা চলত। মালা মাল আনা নেওয়ার জন্য নৌকা ব্যবহৃত হত। নবীনগর উপজেলার আলমনগর গ্রামের মধু সূত্রধর জানান, ছোট বেলা থেকেই বাবার সাথে নৌকা তৈরির কাজ করছি। বর্ষা এলেই নৌকা তৈরির কাজ বেড়ে যায়। নৌকা তৈরিতে বিশেষ কোন কাঠ নিদিষ্ট ভাবে ব্যবহার হয় না। গাব, কড়াই ও মেহগনি দিয়েই বেশী নৌকা তৈরি করি। নৌকা তৈরিতে কাঠ ছাড়াও মাটিয়া তৈল, আলকাতরা, তাড়কাটা, গজাল, পাতাম ইত্যাদি লাগে। দুইজনে প্রতিদিন একটি করে ডিঙ্গি নৌকা তৈরি করতে পারি। বার হাতের একটি নৌকা তৈরিতে ৭ হাজার ৮ হাজার টাকা খরচ হয় এবং বিক্রি হয় সাড়ে বার হতে পনের হাজার টাকা। ছোট নৌকা তৈরিতে ৫ হাজার টাকা খরচ হয় বিক্রি হয় সাত থেকে আট হাজার টাকা। গ্রামের অবনি নাথ জানান- প্রতি বছরের ন্যায় এবারে ও বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নৌকা তৈরির কাজ শুরু করেছি। এবার আগে থেকেই অনেক অর্ডার ও পেয়েছি। তিনি আরো বলেন- গত বছরে দুইশ’র বেশি নৌকা বিক্রি করেছি। এ বছর কাঠ ও তৈরির সামগ্রীর দাম বেশি হওয়ায় বিক্রিও করতে হবে বেশি দামে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন