ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ভাতিজিকে ধর্ষণ করে কক্সবাজারে পলায়ন, ধরে আনল সাতকানিয়া থানা পুলিশ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ১:৪৭
সাতকানিয়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ভাতিজিকে ধর্ষণ করে দ্বিগ-বিদ্বিগ পালিয়ে বেড়াচ্ছিল চাচা শহিদুল ইসলাম। ওদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ব্যথায় কাতরাচ্ছিল। ব্যথায় কাতর শিশুর চিকিৎসা নিয়ে তখনো ব্যস্ত মা। এরমধ্যেই খবর পেয়ে পুলিশের একাধিক টিম ধর্ষক শহিদুলকে ধরতে মাঠে নেমে পড়ে। কখনো তার বাড়ি, কখনোবা দক্ষিণ রূপকানিয়ার মামার বাড়ি, সবশেষ কক্সবাজারের একটি আবাসিক হোটেলে রেড দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। এতে পুলিশের টানা কষ্ট সার্থক হলো।
 
ঘটনাটি ঘটে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডে। ধর্ষক শহিদুল ওই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
 
জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কেক খাওয়ার বায়না ধরায় জেঠাতো বোনের সঙ্গে কেক আনতে পাঠায় মা। কিছুক্ষণ পর মেয়ে ঘরে ফিরে জানায় ব্যথা করছে। এরপর মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে মেয়ে জানায় শহিদুল চাচা তাকে আইসক্রিম দেওয়ার কথা বলে ছাগলঘরে নিয়ে ধর্ষণ করে। তাৎক্ষণিক তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।  
 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আরাফাত বলেন, খবর পেয়ে শহিদুলকে ধরতে মাঠে নেম যায় পুলিশের একাধিক টিম। তবে ঘটনা ঘটিয়ে সে গা ঢাকা দেয়। তার নিজ বাড়িসহ, মামার বাড়ি, আমিরাবাদসহ একাধিক জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ তাকে কক্সবাজারের একটি হোটেলে রেড দিয়ে ধরা হয়।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত