ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

থমথমে রাজশাহী শহর, যান চলাচল বন্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ২:১

বিএনপির পদযাত্রাকে ঘিরে রাজশাহী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। 

বিএনপির রাজশাহী মহানগর কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। 

তিনি বলেন, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই। বিজয় কুমার বসাক বলেন, এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার