ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নবীনগরে গাছ পড়ে অটোরিকশা চালক নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ২:৭
 প্রবল ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলী আহম্মদ (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে।নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।আলী আহম্মদ উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে।স্থানীয়রা জানান, অটোরিকশার চালক আলী আহম্মদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড়ে শুরু হলে অটোরিকশাটি নিয়ে কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে অটোরিকশার উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশাতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত রয়েছেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা হাসপাতালে রেফার করেন।ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে গাছ পড়ে আলী আহম্মদ নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ