কুমিল্লায় মাওঃ আবু বকর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কমিটি ও এলাকাবাসীর সংবর্ধনা
শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে দাখিল মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে নাঙ্গলকোট উপজেলার মাধবপুর ছালেহীয়া দারুচ্ছুন্নাত দাখিল (প্রস্তাবিত আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক। এ উপলক্ষে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা ও শোকরিয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে এলাকাবাসী, কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা স্বারক, ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন, জমিয়তে হিযবুল্লাহ উপজেলার সভাপতি মাওলানা আবুল হাসেম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহজাহান, হাফেজ আবদুল মান্নান, সমাজসেবক মাস্টার নুরুল আমিন, মেঘনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার আলী নোয়াভ হিযবুল্লাহকে মরণোত্তর সম্মাননা স্বারক, পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচিত সংবর্ধিত মাওলানা আবু বকর ছিদ্দিক কে সম্মাননা স্বারক, মেয়র আবদুল মালেককে সম্মননা স্বারক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন ও প্রতিষ্টানের সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস কোম্পানীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এছাড়া মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র অনুষ্ঠানের বিশেষ অতিথি মেঘনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মহি উদ্দিন মেঘনা টিভির পরিবারের পক্ষ থেকে সংবর্ধিত মাওলানা আবু বকর ছিদ্দিক কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied