জবিতে ১ জুলাই থেকে মঙ্গলবারও হবে সশরীরে ক্লাস
প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস চলবে।
সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন পূর্বক আগামী ১লা জুলাই' ২০২৩ হতে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। তখন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধা চালু থাকবে।
উল্লেখ্য, বিদ্যুৎ ও জালানি সাশ্রয়ের কথা বিবেচনায় গত বছরের ৯ আগস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকল বিভাগের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied