খাগড়াছড়িতে নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
খাগড়াছড়িতে এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন” কম্পোনেন্টের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নারী এবং নারী উদ্যোক্তাদের মাঝে বৃত্তি এবং অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ দিন বিভিন্ন ক্যাটাগরিতে ১২০ জন নারী উদ্যোক্তা ও ১০৬ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্প’র প্ল্যানিং, মনিটরিং রিপোর্টিং অফিসার পাইউমং চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, দেশের অর্ধেক নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব না। নারীরা শিক্ষিত হলে জাতি, সমাজ ও দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার নারীবান্ধব। বাংলাদেশের নারীদের সকলক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রিয়তর চাকমা প্রমুখ।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল